Posts

Showing posts from November, 2019

সূর্যহীন প্রত‍্যূষ যেমন

রাত কাটছে রোজই, লালের জমাট পূব দুয়ারে শুনবে না জেনেও নিয়ম করে শব্দ বুনি তারস্বরে। প্রয়োজন আর অপ্রয়োজনীয় ব্যস্ততার হিসেব এখন নিকোটিন রাখে নিঃশব্দ ঢেউয়ের, স্রোতের টান- বই...

পৌরুষতা

পুরুষ মানে নির্বিবাদে একা হেঁটে যাওয়া, পুরুষ মানে বোঝাই করা সংসারে হাল ধরা। পুরুষ মানে গৃহকর্তা নির্বিঘ্নতার ছায়া, পুরুষ মানে সবজান্তা দাম্ভিকতায় ভরা। পুরুষ মানে কষ্...

কিছু বলে যাও

কিছু বলে যাও, কিছু বলে যাও- শব্দহীনতা জন্ম দেয় অভিমান এর ইমারত, আয়ুক্ষয় হতে হতে কঙ্কালসার বেঁচে থাকা মৃত্যু নিশায় ডুব দিয়ে অনুভূতির স্তূপ পর্বত- ধাপে ধাপে বহুরুপী জীবাশ্...

বসন্ত

চেনা মানুষের নতুন ছন্দ- মনের সাথে চোখের ঠিক এখানটাতেই দ্বন্দ্ব!   সমুদ্রস্রোত আর পাহাড়চূড়ো সাদা কিন্তু একই রকম, তবু দূরত্ব ও প্রকাশ তাদের গভীর এবং অন্যরকম।  খবর তোমার র...

ছন্দ

জটিলতার কালো মেঘ সড়বে এবার সূর্যরা বাসা বাধঁবে জানি সমস্ত বুক জুড়ে, 'অ'-সুখেরাও রাস্তা পাবে হারিয়ে যাওয়ার জীবন আবার উঠবে গড়ে নতুন ছন্দে, নতুন সুরে।।

সন্ধিক্ষণ

কবি আমি নই। সুতরাং লেখা ভাঙিয়ে পেট চালাবো এহেন দৌরাত্ম্য দেখাইনি কোনদিন আর সত্যি বলতে ভাবিওনি। তবে হ্যাঁ মাধ্যমিকে বাংলায় জেলায় প্রথম হওয়াতে স্কুলে বাংলার শিক্ষিকা সায়েন্স না নিয়ে আর্টস্ নেওয়ার জন্য বেশ জোড়াজুড়ি করেছিল। তবে তাতে বিশেষ একটা সুবিধা হয়নি কারন, বিজ্ঞানটা বরাবরই পছন্দের বিষয় ছিল। আর প্রথম বিভাগে পাশ করায় বাড়ির লোকেদেরও ওটাই মত ছিলো। কিন্তু সাহিত্য ছিলো চিরকালই ভালোবাসার বিষয়, কাছে টানার বিষয়। তবে অন্যান্য লেখক অথবা কবিদের মতো নিজের অব্যক্ত ভাব ব্যক্ত করতে আমি বিশেষ পটু নই। সর্বসাকুল্যে অনুরোধ এটুকুই যে, অন্যান্য কবি বন্ধুদের নিরিখে আমায় বিচার করতে গেলে পরিকল্পিত রসের সাগরে হাবুডুবু খাওয়ার আশা- বৃথাই থেকে যাবে। সুতরাং সেই দুঃসাহসীকতা কতটা দেখানো যুক্তিযুক্ত, তা আমার জানা নেই। যাকগে আর বেশী কথার কচকচানিতে না গিয়ে আসল যে কথা বলার জন্য এত আয়োজন সেটা তবে শুরু করা যাক।  তিনবছর হলো আমার বিয়ে হয়েছে নীলাদ্রির সাথে। প্রায় ১৫ বছর চুটিয়ে প্রেম করার পর সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তাই যেহেতু দুজন দুজনকে বেশ অনেকটাই চিনি তাই আমাদের বৈবাহিক অন্তরদ্বন্দ্ব আর কলহ গুলো ওতো...