পৌরুষতা
পুরুষ মানে নির্বিবাদে একা হেঁটে যাওয়া,
পুরুষ মানে বোঝাই করা সংসারে হাল ধরা।
পুরুষ মানে গৃহকর্তা নির্বিঘ্নতার ছায়া,
পুরুষ মানে সবজান্তা দাম্ভিকতায় ভরা।
পুরুষ মানে কষ্ট জমানো কান্নাহীন বুক,
পুরুষ মানে কঠোর ভীষন নির্লিপ্ত মুখ।
পুরুষ মানে বাবার স্নেহ, ভাইয়ের খুনসুটি
পুরুষ মানে কাকা-জ্যাঠুর আবদার আর মামা’য় লুটোপুটি।
পুরুষ মানে প্রিয়তম আর বরের আভিমান,
পুরুষ তুমি সামলে চলো খোয়াই পথের বাঁক।।
Comments
Post a Comment