স্রোত
স্রোতের তোড়ে ভাসছি দূর কিনারায় আমি আকাশ রঙ মিশছে সেথা লাগছে চোখে রোদের ছটা বন্ধ চোখে সাগর পারে তুমিই ছিলে তাই পলির মতো তোমার বুকেই থিতিয়ে যাওয়া। আরও আছে গল্প হাজার রামধনু’র ওই আবেশ মাখা বলবো তাও ধীর গতিতে শহরতলে মিশবো যেদিন প্রেম যমুনায়।।