বসন্ত

চেনা মানুষের নতুন ছন্দ-
মনের সাথে চোখের ঠিক
এখানটাতেই দ্বন্দ্ব!  
সমুদ্রস্রোত আর পাহাড়চূড়ো
সাদা কিন্তু একই রকম,
তবু দূরত্ব ও প্রকাশ তাদের
গভীর এবং অন্যরকম। 

খবর তোমার রাখবো আমি
কুড়িয়ে নিয়ে খুব গোপনে,
মনখারাপের হাওয়া যেমন
বদল হয় রোজ ফাগুনে-
ঠিক এমন ভাবেই,
হ্যাঁ- ঠিক এমন ভাবেই, আসব আমি
ঘটাবো তোমার ছন্দপতন
দুঃখ-সুখের হিসেব ভুলেই
করবে শুরু জীবন-যাপন।।

Comments

Popular posts from this blog

স্রোত

বালির ঘর

গল্প কথা