সূর্যহীন প্রত‍্যূষ যেমন

রাত কাটছে রোজই, লালের জমাট পূব দুয়ারে
শুনবে না জেনেও নিয়ম করে শব্দ বুনি তারস্বরে।
প্রয়োজন আর অপ্রয়োজনীয় ব্যস্ততার হিসেব এখন নিকোটিন রাখে
নিঃশব্দ ঢেউয়ের, স্রোতের টান-
বইয়ের তাকে। 
তবু জানি আসবে সেদিন,সুনীল হবে ভোরের আকাশ
অতীত বিষে শ্বাসরোধ হবেনা আর বর্তমানের বাতাস।

Comments

Popular posts from this blog

স্রোত

বালির ঘর

গল্প কথা