বাঁধ
একটা আগুন বুকেই ছিল, হাঁড় পাজরের ফাঁক ফোকরে সুখেই ছিল। জানতো সেও- পাহাড় সুখে আসমানি রঙ অন্তরঙ্গ, শ্যাওলা চাদর পাথর পিছল জলতরঙ্গ। ঝরনা নেশায় ঝরতো সেও দূর সীমানায়, জলপ্রপাত আনতো টেনে মন আঙিনায়। হঠাৎ করে কি যে হল! স্রোতের তোড়ে ভাসতে গিয়ে, রক্তক্ষরণ- আগুন পাখি উড়বে বলে, ভাঙ্গলো আগল। জানতো না সে- যাপন ছুঁয়ে হাতছানিতে পড়বে ধরা- তোমার! বাঁধ লাগবে অবাধ অমন আগুন জ্বলার। তাই- বাঁধা পড়লো, বেঁধে রাখল বক্ষ জুড়ে শীতল আধার, তোমার আধার। শান্ত হল, শান্তি পেলো চক্ষু মুদে তোমার খানিক অধর ছোঁয়ায়। নীলবর্ণ তোমার রঙেই দেহখানি তার রাঙিয়ে যায়। নদীর তীরে যেমনভাবে জমে উঠেছে পলির বাস- তোমার কিনারে ঠিক তেমনই নির্ধারিত, সুখের বাস।। তাই,ভালো থেকো প্রেমের নেশা ছড়িয়ে দিয়ে- সুখেই বেঁচো! © দীপশ্রী