Posts

Showing posts from June, 2023

বালির ঘর

-ক্ষত’র নীচে জমছে ক্ষত হাতছানিতে বালির ঝড়; তাসের দেশে স্মৃতির সৌধ- হাওয়ার পরশ বিষাদ স্বর।  ভয় পাওয়ানো সহজ বুঝি, গড়িয়ে পড়াই নিয়ম যার! পাহাড় প্রমাণ বুকের পাঁজর,  পাথর চেরা রক্ত জল।  সমুদ্র এখন লালচে ভীষণ!  সূর্যমুখীও বিমুখ তাই; দূরের দেশে খবর গ্যাছে,  তারার দেশেই একলা ঠাঁই!! © দীপশ্রী