Posts

Showing posts from October, 2019

বৃষ্টিবরণ

বৃষ্টি বরণ   ক রপোরেটের জটিলতা থেকে নিজেকে একটু স্বাধীন ভাবে পাওয়া যায় সাধারণত পুজোর কটা দিনেই, তাই মেঘলা প্রতিবছরই পুজো কাটাতে ঘাটশিলাতে দাদুর বাড়ি যায়। মামা নেই তাই দাদুর বাড়ি নামটাই বেশী প্রেফারেবেল।  পুজোর কটা দিন সে কলকাতার জমজমাটি ব্যস্ততার ভিড় এড়িয়ে নিজেকে একটু একলা ভাবে খুঁজে পেতে  চায়, বছরের এই চারটে দিন সে একটু মাটির কাছাকাছি থাকতে ভালোবাসে, সোদা গন্ধ আর প্রকৃতির নিবিড় ছোঁয়া তাকে সারাবছরের মতো ডিটক্স করতে সাহায্য করে।  সেবছর পুজো তে খুব বৃষ্টি হয়েছিল আর পুজো টাও শুরু হয়েছিলো সময়ের অনেক আগেই। সপ্তমী-অষ্টমী, শনি রবি হওয়ায় ষষ্টীতেই কলকতার পাট চুকিয়ে সে চলে এসেছে দাদুর বাড়ি। এমনিতেই জায়গাটা খুব মনোরম। সারি সারি গাছ, ধু-ধু মাঠ, বিঘা-বিঘা ধানে ভরা জমি। এমনিতেই একটা অন্যরকম অনুভূতি হয়। অনেকটা ঠিক মেরিটেশান গোছের।  বাড়ির পাশেই একটা প্রকান্ড মাঠ, সেখানেই হয় দূর্গাপুজোর আয়োজন।  এমনিতে পুজো-আচ্ছা না করলেও পুজোর কটা দিন রোজ সকালে উঠে স্নান সেরে নতুন কাপড় পরে অঞ্জলি দেয় মেঘলা। সেবছরও অষ্টমীর দিন শাড়ি, গয়না পরে রেডি হয়ে বসে আছে, বাইরে অঝোরে বৃষ...