তোমার কথাই ভাবছি আমি, ভাবছি প্রতিদিন, তোমায় নিয়েই গল্প আমি- লিখছি সারাদিন। পায়ের সাথে পা মেলাই আর শ্বাসের সাথে শ্বাস, নামহীন এই চলার গতি দিন পেরিয়ে মাস।।
Posts
Showing posts from July, 2020
সপ্নসম্ভব
- Get link
- X
- Other Apps
পলাতক হয়ে তুমি ফিরে এসো, রুক্মিনী তোমায় নিয়ে স্বপ্নে আজও বাসা বাঁধি আমি এক কামরার ঘরে খানিক সোহাগ মাখানো আলোয়- বার্ধক্য কাটিয়ে দেবো জীর্ণ চিলেকোঠায়; স্বপ্ন হলে শেষ, আমার ভোর হয়ে যায় রাত ঘিলুর মধ্যে পাক খেয়ে যায় উইন্ডোজ সাত নিয়মমাফিক জীবনে, সস্তা চায়ের ভাঁড় পলিটিকাল ইস্যু নিয়ে তর্জা তুলকালাম; তবু ভিড় পেরিয়ে চোখ এড়িয়ে সামলে চলি পথ, আর ফাগুন রাতে একলা ছাদে চিঠির এনভেলপ্ ভুলতে ভুলতে কালের স্রোতে তোমার- না-থাকা কে সঙ্গে রেখেই এগোই বারোমাস জানবে না শহর তোমায়, ভালোবেসেছি এক আকাশ।।
বৃষ্টিবাদল
- Get link
- X
- Other Apps
আজকে বরং ঝগড়া থামুক রোদ ডিঙিয়ে মুষলধারে বৃষ্টি নামুক। আজকে বরং হাঁটব সাথে শেষ হবে রাত, খরকুটো দিন অল্পআঁচে। হাতের উপর হাত রাখবো, ঠোঁটের ডগায় তৃপ্তি সুখ। মেঘের ভেলায় বাণ ভাসিয়ে- বৃষ্টি ফোঁটায় সৃষ্টি সুখ। ঝড়বাদলের দিন কাটিয়ে শহরতলে প্রেম জমাবো, শূন্যতাতে ডুবতে ডুবতে তোমার ভীষন- গন্ধ নেবো। নীরবতা বাহির জুড়ে, ভিতরে ভীষণ শ্রাবন মাস। গা জোয়াড়ি ডিপ্রেশনে, ঠিকানা এখন ইনস্টা'লাভ।।