কিছু বলে যাও
কিছু বলে যাও, কিছু বলে যাও-
শব্দহীনতা জন্ম দেয় অভিমান এর ইমারত,
আয়ুক্ষয় হতে হতে কঙ্কালসার বেঁচে থাকা
মৃত্যু নিশায় ডুব দিয়ে অনুভূতির স্তূপ পর্বত-
ধাপে ধাপে বহুরুপী জীবাশ্ম দিয়ে ঢাকা।
পোড়ো বাড়ি জুড়ে যেমন বট-অশ্বথ বাঁধে বাসা।
পরিত্যক্ত পুকুর তেমন শ্যাওলা দিয়ে ঠাসা।
ভাঙা ঘরে, ভাঙা মন তুমি আর বেঁধো না
কষ্ট হলেও আমায় তবু প্রেমিক ভেবোনা।
বেলাশেষে আরও একবার শব্দমুখর হও
অস্ফুটে শেষবার কিছু বলে যাও, কিছু বলে যাও।।
Comments
Post a Comment