Posts

Showing posts from January, 2022

স্বপ্নের দেশে

ঘুমটা ভোরের দিকেই পাতলা হয়ে গেছে, কাল সারারাত ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর মেঘের গর্জন চলেছে ভোর অবধি। বালিশের পাশে ফোনটা হাতে নিয়ে দেখলাম ৫টা ৩৮। এত সকালে ওঠার কোনো মানেই হয় না। খবরের কাগজ, দুধ এসব আসতে আসতে ৮টা বেজে যাবে। আর এই রাতভোর বৃষ্টির মধ‍্যে মর্নিং ওয়াকেও যেতে খুব একটা ইচ্ছে করছে না। অগ‍্যতা শুয়ে থাকা ছাড়া আর কিছু করারও নেই।  তাই ফোনটা রেখে পাশ ফিরে শুলাম, চোখের পাতাটা লেগে আসলো মুহূর্তেই। ঠিক ঘুমোচ্ছি না, অথচ একটা আচ্ছন্ন ভাব। এটা ওটা মাথায় আসছে, হঠাৎই দেখতে পেলাম কামালদিয়ার আমাদের সেই মাটির বাড়িটা, সকাল বেলা মুরগির ঘর খুলে ডিম বের করে, দাতন নিয়ে পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছি আমি। মা-খুড়িমারা বাড়ির ভিতরের দিকের পুকুরটায় তখন বাসন মাঝছে।  আমাদের গ্রামের বাড়িতে তখন আমরা প্রায় জনা বিশেক লোক একসাথে থাকতাম।  কাকা,জ্যাঠা,ভাই-বোন সবাই মিলে সকাল থেকেই একটা জমজমাটি ব্যাপার।  হাত-মুখ ধুঁয়ে আমরা ভাই বোনেরা সবাই মিলে দাওয়ায়, পড়তে বসেছি। কিছুক্ষণ পরে মা এসে সবাইকে মুড়ি আর চা দিয়ে গেলো। স্বপ্নে সময় অনেক দ্রুত এগোয়, তার সাথে মিলিয়ে মিশিয়ে থাকে বাস্তব আর অবাস্তব দৃশ‍্যপট। একট...

উড়ো চিঠি

অফিস থেকে ফিরে, ফ্ল্যাটে ঢোকার আগে রোজ একবার করে ডাকবাক্স’টা খুলে দেখা রূচি'র পুরোনো অভ্যাস। গত এক সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র আসেনি। সুতরাং আজও ফাঁকা হাতেই ফিরতে হবে জেনেও বাক্সটা খুললো রূচি। কিন্তু তার সমস্ত মনে হওয়াকে ভুল প্রমাণ করে দিলো, হালকা কমলাভ রঙের, রেভিনিউ স্ট্যাম্প লাগানো একটা খাম। ঠিকানাটা অচেনা। বেশি সময় নষ্ট না করে, তাড়াতাড়ি উপরে ওঠে এলো সে। ফ্ল্যাটের দরজা খুলে, টেবিলের উপর খাম'টা রাখলো। তারপর ফ্রেশ হয়ে এক কাপ গরম জল করে, টি-ব্যাগ নিয়ে ফ্যান চালিয়ে, সোফায় বসে চিঠিটা খুললো রুচি-  "প্রিয় রু, আশা করি শারীরিক ও মানসিকভাবে সুস্থই আছো! আশা করি এখন ঘুম থেকে উঠতে লেট হয়'না। আশা করি এখন আর, ব্রেকফাস্ট স্কিপ করো'না।" রুচির মনে পড়লো- আজ সকালেও তো ব্রেকফাস্ট করতে ভুলে গেছিলো সে। তাই অফিসে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করতে হয়েছিলো তাকে। খিদে সহ্য করতে পারেনা ও কোনদিনই। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে, রীতিমত দৌড়াতে হয় তাকে, ন’টার মধ্যে লগইন করতে না পারলেই কেলেঙ্কারি, বস লেট অ্যাপ্রুভ করেনা। আরও পড়লো রুচি- “আজকাল আমিও বেশ ভালোই আছি জানো! একটা...

নাটকের জন্য

[ট্রেন প্লাটর্ফম ছেড়ে যাওয়ার আওয়াজ,আসতে আসতে আলো পড়ছে, মঞ্চের উপর।চৈত্রের গরমে লোকজন নেই স্টেশনে। বাঁ দিকে কাঠের চেয়ারে, ২৫-২৬ বছর বয়সী এক যুবতীকে, বসে, পা নাড়াতে নাড়াতে ফোনে স্ক্রল করতে দেখা যাচ্ছে। মঞ্চের সামনের দিকে আলো পড়েছে, নীচ থেকে মঞ্চের উপর লাফিয়ে উঠে আসলো সালোয়ার কামিজ পরা একজন পুরুষালী চেহারার মানুষ, যাকে তৃতীয় লিঙ্গ হিসাবে চিহ্নিত করা যায়। পরনের ওড়না দিয়ে ঘাম মুছতে মুছতে চেয়ারে মেয়েটার পাশে গিয়ে বসলো সে।]  কাউকে উদ্দেশ্যে না করে নিজে নিজেই বললো- -উফ্ মরার মতো গরম পড়েছে! বাপরে বাপ ! [পাশের মেয়েটি তখনও ফোনর দিকে তাকিয়ে আছে। মেয়েটির দিকে তাকিয়ে তৃতীয় লিঙ্গের মানুষটি বললো] -কটা বাজলো গো দিদি?  মাথা না তুলেই মেয়েটি সাড়া দিল- -২ টো ২৮।  -তালে তো এখনো খানিক দেরী লাগাবে ট্রেন আসতে।  -হুম ওই ১৬-১৭ মিনিট মতো।  -জল আছে গো তোমার কাছে? আজগে এতো দেরি হয়ে গেলো বেড়াতে, জল নিতেই ভুলে গেছি। তেষ্টায় জীবনটা এক্কেরে বেড়িয়ে যাচ্ছে গো।  -হ্যাঁ আছে। দাঁড়াও দিচ্ছি।   [এই বলে ব্যাগ থেকে জল বেড় করে হাতে দিলো মেয়েটি। বোতল টা নিয়ে আলগোছে জল খেতে খেতে জামায়...

বাইশে_বিলাপ

লেখার মতো শব্দ পাই না মোটেও বলতে গেলে কথারাও সব জড়া আগুনের বুকে নীলচে আভার মতো আমার আকাশে তুমিই তো শুকতারা।  তোমার সঙ্গে আঁধার পেরোনো ভোরে- খড়কুঠো দিয়ে কথার বেড়েছে স্রোত।  আঙুল ছোঁয়া, আঙুলের কারবারী জানে ঠোঁটের পৃষ্ঠে ঠোঁট না রাখার শোক।  ডুবতে ডুবতে সাগর,নদী,ঢেউ বরফ জমছে তোমার অতল জলে সময়ের চাপে ক্ষয়ে যেতে থাকে আয়ু বেঁচে থাকি তবু তোমার স্বপ্ন বুনে।  আর কি আছে পাওনা আমার বলো? দূরত্ব রেখে অমোঘ চেয়ে থাকা! পেয়েছি যত, সামলে রেখেছি আরও স্বপ্নে তোমায় পাওয়ার উন্মাদনা। হাঁটছি ভীষন, ছুটছি জোরে তারও বক্ষে আমার আহ্বান, তবু কণ্ঠ নিশ্চুপ পাঁজরের নীচে লুকিয়ে সব ক্ষত- সৃষ্টি করি আমি, আমিই তীব্র ধ্বংসরূপ।।  ©দীপশ্রী গুহ