বাইশে_বিলাপ
লেখার মতো শব্দ পাই না মোটেও
বলতে গেলে কথারাও সব জড়া
আগুনের বুকে নীলচে আভার মতো
আমার আকাশে তুমিই তো শুকতারা।
তোমার সঙ্গে আঁধার পেরোনো ভোরে-
খড়কুঠো দিয়ে কথার বেড়েছে স্রোত।
আঙুল ছোঁয়া, আঙুলের কারবারী জানে
ঠোঁটের পৃষ্ঠে ঠোঁট না রাখার শোক।
ডুবতে ডুবতে সাগর,নদী,ঢেউ
বরফ জমছে তোমার অতল জলে
সময়ের চাপে ক্ষয়ে যেতে থাকে আয়ু
বেঁচে থাকি তবু তোমার স্বপ্ন বুনে।
আর কি আছে পাওনা আমার বলো?
দূরত্ব রেখে অমোঘ চেয়ে থাকা!
পেয়েছি যত, সামলে রেখেছি আরও
স্বপ্নে তোমায় পাওয়ার উন্মাদনা।
হাঁটছি ভীষন, ছুটছি জোরে তারও
বক্ষে আমার আহ্বান, তবু কণ্ঠ নিশ্চুপ
পাঁজরের নীচে লুকিয়ে সব ক্ষত-
সৃষ্টি করি আমি, আমিই তীব্র ধ্বংসরূপ।।
©দীপশ্রী গুহ
Comments
Post a Comment