বৃষ্টিবাদল
আজকে বরং ঝগড়া থামুক
রোদ ডিঙিয়ে মুষলধারে বৃষ্টি নামুক।
আজকে বরং হাঁটব সাথে
শেষ হবে রাত, খরকুটো দিন অল্পআঁচে।
হাতের উপর হাত রাখবো,
ঠোঁটের ডগায় তৃপ্তি সুখ।
মেঘের ভেলায় বাণ ভাসিয়ে-
বৃষ্টি ফোঁটায় সৃষ্টি সুখ।
ঝড়বাদলের দিন কাটিয়ে
শহরতলে প্রেম জমাবো,
শূন্যতাতে ডুবতে ডুবতে
তোমার ভীষন- গন্ধ নেবো।
নীরবতা বাহির জুড়ে,
ভিতরে ভীষণ শ্রাবন মাস।
গা জোয়াড়ি ডিপ্রেশনে,
ঠিকানা এখন ইনস্টা'লাভ।।
Comments
Post a Comment