সপ্নসম্ভব
পলাতক হয়ে তুমি ফিরে এসো, রুক্মিনী
তোমায় নিয়ে স্বপ্নে আজও বাসা বাঁধি আমি
এক কামরার ঘরে
খানিক সোহাগ মাখানো আলোয়-
বার্ধক্য কাটিয়ে দেবো জীর্ণ চিলেকোঠায়;
স্বপ্ন হলে শেষ, আমার ভোর হয়ে যায় রাত
ঘিলুর মধ্যে পাক খেয়ে যায় উইন্ডোজ সাত
নিয়মমাফিক জীবনে, সস্তা চায়ের ভাঁড়
পলিটিকাল ইস্যু নিয়ে তর্জা তুলকালাম;
তবু ভিড় পেরিয়ে চোখ এড়িয়ে সামলে চলি পথ,
আর ফাগুন রাতে একলা ছাদে চিঠির এনভেলপ্
ভুলতে ভুলতে কালের স্রোতে তোমার-
না-থাকা কে সঙ্গে রেখেই এগোই বারোমাস
জানবে না শহর তোমায়, ভালোবেসেছি এক আকাশ।।
Comments
Post a Comment