জানা অ-জানার বাইরে
স্নান করে ঘরে আসতেই ফোনটা বেজে উঠলো,
-হ্যালো!
-হ্যালো, আমি অ্যামাজন থেকে বলছি, আপনার একটা পার্সেল আছে, বাইরে দাঁড়িয়ে আছি।
ফোনটা রেখে, বাইরে গিয়ে, পার্সেলটা নিয়ে ঘরে আসলো রিতা।
টাইটানের নতুন মডেলের একটা রিস্ট ওয়াচ্। কিছুদিন আগে, ফেসবুকে এই ঘড়িরই একটা অ্যাডভার্টাইসমেন্ট পোস্ট করেছিলো রিতা।
-কিন্তু এভাবে সারপ্রাইজ দেওয়ার মতো লোক তো এখন আর কেউ নেই....!
বাবা মারা যাওয়ার পর থেকে, জন্মদিনটা তাই ইচ্ছে করেই আর সেলিব্রেট করে'না রিতা। চোখের জল ততক্ষণে বাঁধ ভেঙেছে।
ক্যাশমেমো হাতে নিতেই, ঝপসা চোখে রিতা দেখতে পেলো একটা নোট,
-"সময় বড়োই বেপরোয়া, তাই নিজের উপর ভরসা না হারিয়ে, ভাল থাকাটাই কাম্য।
- ইতি
অ-জানা’ই থাক”
Comments
Post a Comment