বহুদূর হতে আসিনু হেথা বহুপথ এখনও আছে বাকি; তোমার সাথে অচেনা পথে দেখা, স্বপ্ন মাখিয়ে অনায়াসে দিলে ফাঁকি! তবু নাহি কোন ক্ষোভ, নাহি বিষাদ মম শূন্য হৃদয়ে- পূর্ণ মিলন স্বাদ। বহুদিন, বহুমাস একাকী জীবন পার করে, না জানি কেনো তবু স্তব্ধ দুপুরে, প্রহর গোনা শেষে- ইশান কোণে স্মৃতিরা, আজও আসে ভেসে।।
Comments
Post a Comment