গল্প কথা
বহুদূর হতে আসিনু হেথা
বহুপথ এখনও আছে বাকি;
তোমার সাথে অচেনা পথে দেখা,
স্বপ্ন মাখিয়ে অনায়াসে দিলে ফাঁকি!
তবু নাহি কোন ক্ষোভ, নাহি বিষাদ
মম শূন্য হৃদয়ে- পূর্ণ মিলন স্বাদ।
বহুদিন, বহুমাস একাকী জীবন পার করে,
না জানি কেনো তবু স্তব্ধ দুপুরে,
প্রহর গোনা শেষে-
ইশান কোণে স্মৃতিরা, আজও আসে ভেসে।।
Comments
Post a Comment