বালির ঘর

-ক্ষত’র নীচে জমছে ক্ষত
হাতছানিতে বালির ঝড়;
তাসের দেশে স্মৃতির সৌধ-
হাওয়ার পরশ বিষাদ স্বর। 

ভয় পাওয়ানো সহজ বুঝি,
গড়িয়ে পড়াই নিয়ম যার!
পাহাড় প্রমাণ বুকের পাঁজর, 
পাথর চেরা রক্ত জল। 

সমুদ্র এখন লালচে ভীষণ! 
সূর্যমুখীও বিমুখ তাই;
দূরের দেশে খবর গ্যাছে, 
তারার দেশেই একলা ঠাঁই!!

© দীপশ্রী

Comments

  1. আপনার নতুন লেখা পড়ার অপেক্ষায় আছি… অনেকদিন হল স্বাতিলেখায় নতুন লেখা পাইনা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

স্রোত

গল্প কথা