কবির জন্য খোলা চিঠি
প্রিয় কবি,
তোমায় দিলাম আমার বুকের মাঝের একলা আকাশ, দিগন্ত জোড়া মাঠের পরে ছড়িয়ে থাকা শিমুল-পলাশ।
সকালবেলা ঘাসের ডগায় যেমন করে শিশির জমে,
ঘুম ভাঙ্গিয়ে, কবি তোমার- স্বপ্ন আমায় কাঙ্গাল করে।
তপ্তদুপুর পেরিয়ে যাওয়া একফালি রোদ ডুবিয়ে দিয়ে-
শান্ত বিকেল, তোমরা আমার নাও ভাসানোর গল্প বলে।
কবি আমি তোমার থেকে আছি এখন অনেক দূরে।
লক্ষ্য বছর পারের পড়ে, মিলন হবে সমুদ্দুরে।।
ঝড়ের পরে পাতা ঝড়িয়েও দাঁড়িয়ে থাকে মহীরুহ।
কবি আমি তোমার জন্য অপেক্ষাতেই দিন গুনবো।।
আগুনহীন পুড়ছি জানো, বলিরেখা আঁকছি মুখে।
চিনতে কি পারবে আমায়- কোনো এক ফাগুন শেষে?
জমছে চিঠি দিনে দিনেই, শ্যাওলা-ধরা পাথরফলক।
-তোমার জন্য ধুকপুকানি, বর্ষাকালেই অকালবোধন।।
©দীপশ্রী গুহ
Comments
Post a Comment