অর্পিতা
তোমায় একটা গল্প বলি
মিষ্টি মেয়ে, জমজমাটি
কথায় কথায় লাফিয়ে বেড়ায়
একে ওকে ছন্দে মাতায়।।
সবাইকে সে কাছে টেনে-
মনের থেকে আপন করে।
মাঝে মাঝে রেগেও যায়
জানালা খুলে দু’হাত বাড়ায়।।
বৃষ্টি নাকি খুব প্রিয় তার
সুযোগ পেলেই হাতছানি দেয়।
নিজের কেয়ার থোড়াই করে!
পরের সুখে বাঁচতে জানে।।
চোখ দুটি তার মায়ায় ভরা
স্নেহের পরশ হৃদয় কারা।
এমন একটি মিষ্টি মেয়ে
গান গেয়ে যায় প্রাণ ভরে।
অভিমান, হয় একটু বেশী
তবু কারো কাছে তা-
বিকায় না সে, খুব সাহসী
সেই মেয়েটি অল্পে খুশি-
ভালোবাসায় পারদর্শী।
গল্প নয় এ সত্যিকথা
মেয়েটির নাম অর্পিতা।
আদর আর সোহাগভরা
উপহার দিই ভালো-বাসা
জন্মদিন খুব সুখে কাটুক
রামধনু রং জীবন ভরুক।।
Comments
Post a Comment