প্রিয়তম

প্রিয়তম তোমায় বলিনি কখনও তোমার গায়ে আমি বর্ষার গন্ধ পাই,
তাই হয়তো আমার শরীর থেকেও মুষলধারে বৃষ্টি পড়ে। 
প্রিয়তম তোমায় বলিনি কখনও তোমার চোখে আমি স্বর্গ খুঁজে পাই,
তাই হয়তো বেদনার্ত জীবনটাকে নিছক মায়া বলে উড়িয়ে দেওয়াটা খুব সহজ এখন। 
প্রিয়তম তোমায় বলিনি কখনও তোমার শ্বাসে আমি উষ্ণতার পরশ পাই, তাই হয়তো আমার সারা শরীর জুড়ে লাভার মতো অগ্ন্যুত্পাত হয় তুমি এসে দাঁড়ালে। 
প্রিয়তম তোমায় বলিনি কখনও তোমার ছোঁয়ায় আমার অমৃতের নেশা লাগে, তাই হয়তো মৃত্যুঞ্জয় হয়ে থাকি তোমার অপেক্ষায়।
আর শুধু তোমার নেশায় মাতোয়ারা হয়ে এগিয়ে যাচ্ছি এক শীতল মৃত্যুর দিকে- তোমার কাছে, তোমার আরও আরও কাছে।

Comments

Popular posts from this blog

স্রোত

বালির ঘর

গল্প কথা