বারমাসী
বহু-শব্দে, বহু-বাক্যে উষ্ণতা দিয়ে পৌষে,
ফেলে গেছো অগোচরে, ফাগুনের শেষে।
স্মৃতি নিয়ে বিছানাতে কালবৈশাখী,
ভাসিয়েছো ভাদ্রতে আষাঢ়ীয় চিঠি।
পুড়ে গেছে নিকোটিনে ভাঙা মন তাই,
আ্যাস্ট্রেতে জমে আছে কষ্টের ছাই।
যোগাযোগ নেই তবু বাকি আছে কথা,
ভালোবাসা নেই তবু রয়ে গেছে মায়া।।
© স্বাতীলেখা
Comments
Post a Comment