নিত্যনৈমিত্তিক
[রান্নাঘরে,সকালের জলখাবার বানাতে বানাতে]
নেহা- এক বাটি পান্তা আছে। ঘর মুছে খেয়ে নিস। কালকে দাদাবাবু বাইরে থেকে খাবার এনেছিলো, তাই ভাত টুকু থেকে গেলো।
[ঘর মুছতে মুছতে]
পুকির মা- আজ্ঞে বৌদি।
[স্নান সেড়ে ঘরে ঢুকে]
বাপ্পাই- সর সর, দেরী হয়ে গেলো কত্ত!
[জামা পরে অফিসের জন্য তৈরি হচ্ছিলো বাপ্পাই। প্যান্টের পকেট থেকে ঝনঝন করে পয়সা পড়ার শব্দ হল]
বাপ্পাই- ইস্! পয়সা গুলো পরে গেলো সব। এক কাজ কর, তুই বরং পয়সাগুলো কুড়িয়ে নিয়ে নিস।
[জামা, প্যান্ট পরে ঘর থেকে বেড়িয়ে জলখাবার করতে গেলো বাপ্পাই। মোছা ঘরটা আবার নতুন করে মুছে, পয়সাগুলো একটা একটা করে আঁচলে গুছিয়ে, বাইরের ঘরে গিয়ে, টেবিলের ওপর পয়সাগুলো রাখলো পুকির মা]
পুকির মা- দাদাবাবু, পয়সাগুলো। ১৭ টাকা আছে।
বাপ্পাই- বললাম না তোকে নিয়ে নিতে।
পুকির মা- না দাদাবাবু, আমার লাগবে না। আপনিই রাখুন।
বাপ্পাই- কেনো লজ্জা লাগছে নাকি তোর? আরে তুই নিয়ে নে ওগুলো।
পুকির মা- হ্যাঁ লাগছে দাদাবাবু, তবে আত্মসম্মানে।।
Comments
Post a Comment