রংমহল
অবেলা দুপুরে জানিয়ে দিলে বৃথা এই আলাপচারিতা।
মুখের উপর বন্ধ করলে আশায় বাঁধা জানলা-দরজা।
শুরু হলো প্রশ্নের উত্তরে এড়িয়ে যাওয়া,
বন্ধ হলো রাতবিরেতের সমস্ত হোয়াটস্যাপ।
হাসতে হাসতে দিন কাটলো, কাঁদতে কাঁদতে রাত!
সাদা কালোর শতাব্দী ভুলে,
ভরালো মন নতুন রঙের ইনস্টালাভ?
গল্প করতে, বসতে পাশে, ঠিক না ভূল বুঝতে না;
অপমানের আঁচ বুঝিয়ে দিলো তুমি তো ভালবাসতে না।
তাই অনায়াসে মুখ ফিরিয়ে চোখ নামালে, প্রাক্তনের নামে।
পাহার চূড়োয় দাঁড়িয়ে আছি, মস্ত অভিমানে।
Comments
Post a Comment