প্রশ্ন নিয়ে

চিনে ছিলাম তোমায় কখনও
টুপু জলে ভর্তি ছিল কোপাই তখনও।
তারপর যুগের স্রোত পেরিয়ে-
হঠাৎ তোমায় দেখতে পেলাম সামনে আবার
ফিরতি পায়ে থমকে গেলাম অদূরে তোমার।
আছো কি ঠিক আগের মত?
সেই জেদ আর বলতে না পারা নালিশ যত!
-এখনও আছে, গালের রন্ধ্রে দাড়ির আভা
রোদে তাতানো ক্লান্ত সেই গাঢ় মুখটা।
ঠোঁটের কোনায় চুম্বকটা আর টানে কাউকে?
আমায় যেমন আঁকড়ে রাখতো বাউল করে!
পায় বুঝি কেউ তোমার লুকোনো সব ব্যাথার খবর
নাকি এখনও দাঁত চিপে, অনায়াসে সব সহ্য করো!
তাদের এখনও বুকে জড়িয়ে সোহাগ করো
আগেও যাদের খুবটি করে বাসতে ভালো!
মেঘ কেটেছে, সূর্য আবার দিচ্ছে আলো
দূরত্ব  আর মন্দবাসায়-
ভালো থেকো আর সুখে বেচোঁ।।

©স্বাতীলেখা

Comments

Popular posts from this blog

স্রোত

বালির ঘর

গল্প কথা